Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 23 April, 2026,
5:42 pm

লিংক কপি করা হয়েছে!

তেলের বাজারে চাপ, ইরান-রাশিয়ার রপ্তানিতে সময় বাড়ালো ওয়াশিংটন

তেলের বাজারে চাপ, ইরান-রাশিয়ার রপ্তানিতে সময় বাড়ালো ওয়াশিংটন

সংগৃহীত ছবি

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়তে থাকায় ইরান ও রাশিয়ার তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় সাময়িক শিথিলতা আরও ৩০ দিনের জন্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটের একটি বাজেট শুনানিতে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, জ্বালানি সংকটে পড়া বিভিন্ন দেশের অনুরোধ বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন কার্যত বাধাগ্রস্ত হয়েছে। এই রুট দিয়ে বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল সরবরাহ হয়। ফলে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে চাপ তৈরি হয়েছে।

এ অবস্থায় জ্বালানি সরবরাহ সচল রাখতে যুক্তরাষ্ট্র তাদের আগের কঠোর অবস্থান থেকে সরে এসে এই সাময়িক ছাড়ের মেয়াদ বাড়িয়েছে। এর ফলে আমদানিনির্ভর দেশগুলো আরও এক মাস ইরান ও রাশিয়া থেকে তেল সংগ্রহের সুযোগ পাবে।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, নির্ধারিত সময়ের পর আর কোনো ছাড় দেওয়া হবে না। তবে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার পর সেই অবস্থান পরিবর্তন করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন এড়াতে এবং বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...