Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hosaain

Dhaka, Bangladesh

প্রকাশিত : 14 July, 2026,
5:10 pm

লিংক কপি করা হয়েছে!

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পকে কড়া জবাব ইরানের

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পকে কড়া জবাব ইরানের

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং এ জন্য সম্ভাব্য ফি আদায় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরান বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও সেই দায়িত্ব পালন করবে।

সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের ভূমিকা দীর্ঘদিনের। তাই এ ধরনের নিরাপত্তা সেবার জন্য ক্ষতিপূরণ বা মাশুলের বিষয়টি বিবেচনায় এলে তা অবশ্যই ন্যায্য হতে হবে।

তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, যারা এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরে নিরাপত্তা নিশ্চিত করে, তাদের পারিশ্রমিক পাওয়া উচিত এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য সঠিক। তবে তার দাবি, বাস্তবে হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় ইরানই সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।

আরাগচি আরও বলেন, নিরাপত্তা সেবার বিনিময়ে প্রস্তাবিত ২০ শতাংশ ফি অত্যন্ত বেশি। ইরান এ ধরনের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে তা ন্যায্যতার ভিত্তিতেই করবে বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও নৌ-অবরোধ জোরদারের পরিকল্পনা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, হরমুজ প্রণালি ব্যবহারকারী সব কার্গো জাহাজের কাছ থেকে ২০ শতাংশ ফি আদায় করা হবে, যা ওই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার ব্যয় হিসেবে বিবেচিত হবে।

ট্রাম্প আরও বলেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রাখা হবে এবং জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালি অঞ্চলে নিজেদের ঐতিহাসিক ও কৌশলগত ভূমিকার বিষয়ে তারা কোনো আপস করবে না।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...