Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 9 June, 2026,
10:33 am

লিংক কপি করা হয়েছে!

ট্রাম্পের আহ্বানের পর হামলা বন্ধের ঘোষণা ইরান ও ইসরাইলের

ট্রাম্পের আহ্বানের পর হামলা বন্ধের ঘোষণা ইরান ও ইসরাইলের

সংগৃহীত ছবি

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির আহ্বানের পর দুই দেশ এ অবস্থান নেয়।

সোমবার (৮ জুন) পৃথক ঘোষণায় তেহরান ও তেলআবিব জানায়, বর্তমান পরিস্থিতিতে তারা নতুন করে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সংঘাত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে ইরানও জানায়, আপাতত সামরিক পদক্ষেপ স্থগিত রাখা হবে।

তবে ইরানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে ইসরাইল যদি ইরান বা লেবাননের লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালায়, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

ইরানের শীর্ষ সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানায়।

দুই মাসের বিরতির পর রোববার রাত থেকে ইরান ও ইসরাইলের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ে। সোমবার সকাল পর্যন্তও উভয় পক্ষের সামরিক তৎপরতা অব্যাহত ছিল।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক বার্তা দিয়ে দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি সংঘাত প্রশমনে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।

পরে ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলা হয়, ট্রাম্পের অনুরোধের পর ইসরাইল ইরানের বিরুদ্ধে নতুন হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়।

বিশ্লেষকদের মতে, সাময়িক এই বিরতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমাতে সহায়ক হতে পারে। তবে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এবং সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...