Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 April, 2026,
12:57 pm

লিংক কপি করা হয়েছে!

ইরানে গুলিতে ভূপাতিত মার্কিন হারকিউলিস, দাবি আইআরজিসির

ইরানে গুলিতে ভূপাতিত মার্কিন হারকিউলিস, দাবি আইআরজিসির

সংগৃহীত ছবি

ইরানে ভূপাতিত মার্কিন একটি সামরিক পরিবহন বিমান ধ্বংসের দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসি। তাদের দাবি, দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানে অভিযান চলাকালে সি ১৩০ হারকিউলিস বিমানটি লক্ষ্যবস্তু করা হয়।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বিমানটি নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে অংশ নিয়েছিল। এর আগে ৩ এপ্রিল ইরানে একটি এফ ১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে, যার পাইলটকে খোঁজার জন্য এই মিশন চালানো হচ্ছিল।

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে বলা হয়, ফারাজ রেঞ্জার্স নামে একটি বিশেষ পুলিশ কমান্ডো ইউনিট এই অভিযানে অংশ নিয়ে বিমানটি ধ্বংস করে। তাদের দাবি, বিমানটি ইরানের আকাশসীমায় প্রবেশ করে এবং শত্রুপক্ষের রসদ সরবরাহে জড়িত ছিল।

এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত ইতোমধ্যে একাধিক সামরিক ঘটনার জন্ম দিয়েছে, যা পরিস্থিতিকে জটিল করে তুলছে।

উল্লেখ্য, সি ১৩০ হারকিউলিস যুক্তরাষ্ট্রের তৈরি বহুল ব্যবহৃত একটি সামরিক পরিবহন বিমান। এটি সৈন্য ও সরঞ্জাম পরিবহন, প্যারাট্রুপার নামানো, জরুরি উদ্ধার এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়ে থাকে।

১৯৫০ এর দশক থেকে ব্যবহৃত এই বিমানটি এখনো বিশ্বের অনেক দেশে সক্রিয় রয়েছে এবং সামরিক লজিস্টিক সাপোর্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...