Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 April, 2026,
3:31 pm

লিংক কপি করা হয়েছে!

অধিকার মানলেই যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

অধিকার মানলেই যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা ঘিরে শুরুতেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, কোনো চুক্তিতে যেতে হলে ইরানের অধিকারগুলো স্বীকার করতে হবে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

গালিবাফ বলেন, ইরান আলোচনায় সদিচ্ছা নিয়েই অংশ নিচ্ছে। তবে অতীত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না তেহরান।

তার মতে, আগের বিভিন্ন আলোচনায় প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতাই দুই দেশের মধ্যে অবিশ্বাসের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইরানের প্রতিনিধিদল শনিবার ভোরে ইসলামাবাদে পৌঁছায়। গালিবাফের নেতৃত্বে এই দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।

সূত্র জানায়, বৈঠকের আগে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

আজই ইসলামাবাদের একটি অভিজাত হোটেলে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সংলাপ সফল হলে সাম্প্রতিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখতে পারে। তবে শুরুতেই শর্ত আর অবিশ্বাসের বিষয়টি আলোচনাকে জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...