SHELL-OK-8.1.34 ১২ বছর বয়সীদেরও যুদ্ধে নামানোর ঘোষণা ইরানের

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 27 March, 2026,
4:24 pm

লিংক কপি করা হয়েছে!

১২ বছর বয়সীদেরও যুদ্ধে নামানোর ঘোষণা ইরানের

১২ বছর বয়সীদেরও যুদ্ধে নামানোর ঘোষণা ইরানের

সংগৃহীত ছবি

ইরানে ১২ বছর বয়সী শিশুদেরও সামরিক কার্যক্রমে যুক্ত করার ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা রহিম নাদালি জানিয়েছেন, ‘ফর ইরান’ নামে একটি বিশেষ উদ্যোগের আওতায় অপ্রাপ্তবয়স্কদের বিভিন্ন নিরাপত্তা ও সামরিক কাজে যুক্ত করা হচ্ছে।

এই কর্মসূচির মাধ্যমে শিশুদের টহল দল, চেকপোস্ট পরিচালনা এবং রসদ সরবরাহসহ বিভিন্ন দায়িত্বে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

নাদালি বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিতে আগ্রহীদের বয়স ক্রমেই কমে আসছে। সেই প্রেক্ষিতে অংশগ্রহণের সর্বনিম্ন বয়স ১২ বছর নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, ১২ ও ১৩ বছর বয়সী শিশুরাও এখন থেকে তাদের ইচ্ছায় এসব কার্যক্রমে যুক্ত হতে পারবে।

এই ঘোষণার পরপরই শিশু অধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, অপ্রাপ্তবয়স্কদের সামরিক কাজে যুক্ত করা আন্তর্জাতিক আইন ও শিশু অধিকার সনদের পরিপন্থী।

এর আগে ২০২২ সালে মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের সময়ও ইরানে শিশুদের সামরিক পোশাকে টহল দিতে দেখা যায়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

মানবাধিকার সংগঠন ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান’-এর তথ্যমতে, বিক্ষোভ দমনের সময় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ রয়েছে। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করে আসছে, ইরানে শিশুদের আটক, নির্যাতন এবং সহিংসতার শিকার করা হচ্ছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দেশে শিশু শ্রম ও মানবাধিকার পরিস্থিতি আগেই নাজুক অবস্থায় থাকায় এই সিদ্ধান্ত ইরানকে আরও বড় মানবাধিকার সংকটে ফেলতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...