Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 8 July, 2026,
3:21 pm

লিংক কপি করা হয়েছে!

৮৫ মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের

সংগৃহীত ছবি

বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির দাবি, যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই অভিযানে একটি মার্কিন এমকিউ ৯ রিপার ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের সালমান বন্দর, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কার্যক্রম পরিচালিত সামুদ্রিক এলাকা এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, অভিযানের সময় বাধা দেওয়ার চেষ্টা করা একটি মার্কিন এমকিউ ৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এদিকে ইরানের দাবি, এর আগে যুক্তরাষ্ট্র দেশটির ৮০টিরও বেশি সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা বাস্তবায়ন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আইআরজিসি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র আবারও তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, বুধবার ভোরে হরমুজগান ও মাহশাহর উপকূলীয় ঘাঁটি এবং কয়েকটি বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ও ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে ওয়াশিংটন।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিপুল মানুষের উপস্থিতি আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলেছে। এই ঘটনাকে আড়াল করতেই যুক্তরাষ্ট্র নতুন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আইআরজিসি।

তবে ইরানের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। হামলার পরিমাণ, ক্ষয়ক্ষতি কিংবা ড্রোন ভূপাতিত হওয়ার দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...