Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 3 June, 2026,
2:07 pm

লিংক কপি করা হয়েছে!

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। বুধবার ভোরে চালানো এ হামলাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে তেহরান।

ইরানের সামরিক বাহিনীর দাবি, অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহর এবং একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করে প্রতিহত করেছে। ভোরের দিকে বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের অংশ বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কোনো ধ্বংসাবশেষ, ক্ষেপণাস্ত্রের অংশ বা অজ্ঞাত বস্তু দেখতে পেলে তা স্পর্শ না করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-ওতাইবি জনগণকে গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারি সূত্র থেকে তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছেন।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। নাগরিক ও বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে অবস্থান নিতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জবাবে এ হামলা চালানো হয়েছে। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, আগেই তারা হুঁশিয়ারি দিয়েছিল যে যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

এর আগে ২ জুন ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ছিল, সেখানে ড্রোন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সামরিক নিয়ন্ত্রণকেন্দ্র সক্রিয় ছিল। সেই স্থাপনাকে লক্ষ্য করেই অভিযান পরিচালনা করা হয়।

তবে ইরানের দাবি অনুযায়ী মার্কিন ঘাঁটিতে সফল হামলার বিষয়টি অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের বক্তব্য, হামলার বিষয়ে তেহরানের দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সাম্প্রতিক এ পাল্টাপাল্টি হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের উত্তেজনা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...