তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক বিমানবন্দরে পুনরায় কার্যক্রম চালু হয়েছে। এর পাশাপাশি মাশহাদ, বিরজান্দ, গোরগান এবং জাহেদান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোও আবার চালু করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসায় এসব বিমানবন্দরে কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য এয়ারলাইনগুলো প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও জানান, যাত্রীসেবা স্বাভাবিক রাখতে এবং দ্রুত ফ্লাইট পরিচালনা শুরু করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।