Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 14 May, 2026,
3:55 pm

লিংক কপি করা হয়েছে!

ভারতে ভয়াবহ ঝড়বৃষ্টি, প্রাণ গেল ৩৩ জনের

ভারতে ভয়াবহ ঝড়বৃষ্টি, প্রাণ গেল ৩৩ জনের

সংগৃহীত ছবি

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বুধবার (১৩ মে) উত্তরপ্রদেশের ভাদোহি, ফতেহপুর, বুদাউন, চন্দৌলি ও সোনভদ্র জেলায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভাদোহি জেলা। সেখানে ঝড়ের আঘাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফতেহপুরে নয়জন, বুদাউনে পাঁচজন, চন্দৌলিতে দুইজন এবং সোনভদ্রে একজন নিহত হয়েছেন।

প্রবল ঝড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায়ও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি প্রশাসনকে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রাজ্য সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে ঝড়ের কারণে অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

জেলা প্রশাসন ও কৃষি বিভাগ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের জন্য সরকারি সহায়তা ও বিমা সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...