ভারতে এক অস্বাভাবিক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্ত্রীকে তালাক দিয়ে নিজের শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকায় ঘটেছে।
জানা যায়, শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের সময় ওই যুবকের সঙ্গে শাশুড়ির ঘনিষ্ঠতা তৈরি হয়। ধীরে ধীরে সেই সম্পর্ক ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়। পরে পারিবারিক ও সামাজিক বাধা উপেক্ষা করে তারা আদালতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আদালত প্রাঙ্গণে মালাবদল করে এবং আইনি কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন ওই যুবক ও তার প্রাক্তন শাশুড়ি। তারা নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান নেটিজেনদের প্রতি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পুলিশি অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই লাখো মানুষ তা দেখেছেন এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।