ভারতের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফলে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর এম কে স্টালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৫ মে) তিনি রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-এর কাছে পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হতে পারে।
এদিকে পশ্চিমবঙ্গ-এও রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত স্পষ্ট হয়েছে। বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, তারা জনগণের রায়কে সম্মান করেন এবং ধর্মনিরপেক্ষ ভারতের পক্ষে রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবেন।
নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালা এই তিন রাজ্যেই দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকারগুলো বড় ধাক্কা খেয়েছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুতে এম কে স্টালিন এবং কেরালায় পিনারাই বিজয়ন এই তিন মুখ্যমন্ত্রীই বিদায়ের পথে রয়েছেন।
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি প্রথমবারের মতো বড় জয় নিয়ে সরকার গঠনের দিকে এগোচ্ছে। অন্যদিকে তামিলনাড়ুতে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) ২৩৪টির মধ্যে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দলে পরিণত হয়ে চমক দেখিয়েছে।
অন্যদিকে কেরালায় বামফ্রন্ট তাদের শক্ত ঘাঁটিতে বড় পরাজয়ের মুখে পড়েছে। সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে।