Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 9 May, 2026,
2:25 pm

লিংক কপি করা হয়েছে!

প্রথমবারের মতো পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

ভারত ডিআরডিওর আইসিবিএম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

সংগৃহীত ছবি

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) উড়িষ্যা উপকূলে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি সম্ভবত অগ্নি-৬ সিরিজের অন্তর্ভুক্ত হতে পারে, যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি। এটি আইসিবিএম শ্রেণির উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০ হাজার কিলোমিটারের বেশি, যা দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডিআরডিওর চেয়ারম্যান সমীর ভি কামাত এর আগে জানিয়েছিলেন, সরকারের অনুমতি পেলেই অগ্নি সিরিজের উন্নত সংস্করণ নিয়ে কাজ এগিয়ে নেওয়া হবে। এই পরীক্ষার মাধ্যমে রকেট প্রপালশন, গাইডেন্স সিস্টেম এবং রি-এন্ট্রি প্রযুক্তিতে ভারতের সক্ষমতা আরও একবার প্রমাণিত হলো।

এদিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে দাবি করেছে, ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভারতকে বৈশ্বিক প্রতিরক্ষা শক্তির তালিকায় আরও এগিয়ে নিচ্ছে।

বর্তমানে বিশ্বের কয়েকটি দেশই এমন দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ধারণ করে। এর মধ্যে রাশিয়ার সারমাট ও চীনের ডিএফ-৪১ উল্লেখযোগ্য, যেগুলোর পাল্লা যথাক্রমে ১২ হাজার ও ১৫ হাজার কিলোমিটারের বেশি বলে দাবি করা হয়।

এই পরীক্ষার মাধ্যমে ভারত উন্নত কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতাসম্পন্ন দেশগুলোর তালিকায় আরও দৃঢ় অবস্থান তৈরি করলো বলে বিশ্লেষকদের ধারণা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...