Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 29 June, 2026,
10:59 am

লিংক কপি করা হয়েছে!

বাংলাদেশের পর এবার ভারত সীমান্তেও ভূমিকম্প

সংগৃহীত ছবি

বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে এবার কেঁপে উঠেছে মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চল। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৬ দশমিক ৮৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৫ দশমিক ২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্র ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থিত।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এর আগে একই রাতে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকাতেও ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসসির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে সংঘটিত ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১ দশমিক ৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।

ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল চট্টগ্রাম থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। তবে সেই ঘটনাতেও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তবর্তী এ অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় মাঝেমধ্যেই ছোট ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...