Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 11 April, 2026,
2:43 pm

লিংক কপি করা হয়েছে!

জ্বালানি সংকটে স্বস্তি: ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল

পাইপলাইনে ৮ হাজার টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে

সংগৃহীত ছবি

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। ভারতের আসামভিত্তিক নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছায়।

শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে এই জ্বালানি তেল গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি এপ্রিল মাসে এই পাইপলাইনের মাধ্যমে মোট ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আমদানি করা হবে।

এ বিষয়ে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশনস) কাজী মো. রবিউল আলম নিশ্চিত করে জানান, শুক্রবার মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ১৭ এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টনের একটি চালান আসার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মাসে চারটি চালানের মাধ্যমে মোট ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম চালানে ৮ হাজার মেট্রিক টন ইতোমধ্যে এসে পৌঁছেছে।

এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে চারটি চালানের মাধ্যমে পাইপলাইনে ভারত থেকে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসে।

ভারতের আসাম থেকে নুমালিগড় রিফাইনারি হয়ে এই জ্বালানি বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোতে পৌঁছায়। সেখান থেকে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...