Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 15 June, 2026,
5:50 pm

লিংক কপি করা হয়েছে!

জাহেদ উর রহমানকে দিল্লিতে আটকে দেওয়া, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব

জাহেদ উর রহমানকে দিল্লিতে আটকে দেওয়া, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশের সময় ইমিগ্রেশন জটিলতার মুখে পড়তে হওয়ায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ ও অসন্তোষ জানানো হতে পারে।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে রোববার দিল্লি যান জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

তবে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ সম্পন্ন থাকার পরও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ইমিগ্রেশন প্রক্রিয়ায় বাধার মুখে পড়তে হয়। পরে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি ভারতে অবস্থান না করার সিদ্ধান্ত নেন।

পরবর্তীতে কলম্বো হয়ে সোমবার ঢাকায় ফিরে আসেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে।

কূটনৈতিক মহলের পর্যবেক্ষণ অনুযায়ী, রাষ্ট্রীয় পর্যায়ের প্রতিনিধিদের আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে এমন পরিস্থিতি দুই দেশের সম্পর্কের আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে। তাই ঘটনার পেছনের কারণ এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এদিকে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের মাধ্যমে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করা হবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...