Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

Fahim

Dhaka,Bangladesh

প্রকাশিত : 26 March, 2026,
1:25 pm

লিংক কপি করা হয়েছে!

প্যারেড স্কয়ারে চোখ ধাঁধানো কুচকাওয়াজ, উড়ল যুদ্ধবিমান

প্যারেড স্কয়ারে চোখ ধাঁধানো কুচকাওয়াজ, উড়ল যুদ্ধবিমান

সংগৃহীত ছবি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় কুচকাওয়াজ শুরু হয় এবং সকাল ১০টায় অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্যারেড মাঠে পৌঁছালে তাদের স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশনের পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন।

মার্চপাস্টে অংশ নেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন ইউনিটসহ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর্টিলারি, এয়ার ডিফেন্স, ইঞ্জিনিয়ার্স, সিগনালসসহ বিভিন্ন কন্টিনজেন্ট। এছাড়া বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও ভিডিপি, ন্যাশনাল ক্যাডেট কোর, কারা পুলিশ এবং নারী কন্টিনজেন্টও অংশ নেয়।

বিশেষ আকর্ষণ ছিল প্যারাকমান্ডোদের প্যারাট্রুপিং, যেখানে প্রায় ১০ হাজার ফুট উচ্চতা থেকে তারা জাতীয় পতাকাসহ অবতরণ করেন।

প্যারেডে প্রদর্শন করা হয় বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম, ট্যাংক ও ভারী অস্ত্রশস্ত্র।

এরপর শুরু হয় বিমানবাহিনীর আকর্ষণীয় অ্যারোবেটিক শো। যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিভিন্ন ফরমেশনে আকাশে কৌশল প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। এফ-সেভেন ও মিগ-২৯ যুদ্ধবিমান ‘ফ্লাইং স্যালুট’ প্রদান করে।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘ভিক্টোরি রোল’ প্রদর্শনের মাধ্যমে কুচকাওয়াজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় বেলা ১১টা ৫৯ মিনিটে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...