Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

ঢাকা

প্রকাশিত : 11 May, 2026,
10:09 am

লিংক কপি করা হয়েছে!

কারাগার থেকে ইমরান খানের বার্তা, সেনাবাহিনীও আমার, দেশও আমার

কারাগার থেকে ইমরান খানের বার্তা, সেনাবাহিনীও আমার, দেশও আমার

সংগৃহীত ছবি

ভারতের সঙ্গে সংঘাতের এক বছর পূর্তিতে নিজেদের অবস্থান তুলে ধরেছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)। দলটির দাবি, সেই সময় আদিয়ালা কারাগার থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তা ছিল স্পষ্ট, ‘সেনাবাহিনী আমার, দেশও আমার।’

‘মারকা ই হক’ বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে পিটিআই দেশটির সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানায়। দলটির ভাষ্য, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান শক্ত অবস্থান নিয়েছিল এবং কৌশলগত সক্ষমতার প্রমাণ দিয়েছিল।

পিটিআইয়ের মিডিয়া সেক্রেটারিয়েট থেকে প্রকাশিত বিবৃতিতে বিশেষভাবে পাকিস্তান বিমানবাহিনীর সদস্যদের প্রশংসা করা হয়। সেখানে বলা হয়, সাহসী ও পেশাদার পদক্ষেপের মাধ্যমে শত্রুপক্ষের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল, যা পাকিস্তানের সামরিক দক্ষতার গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, মাতৃভূমির নিরাপত্তায় যারা প্রাণ দিয়েছেন, সেই সেনাসদস্যদের প্রতিও শ্রদ্ধা জানায় দলটি।

কারাবন্দি অবস্থাতেও ইমরান খানের নেতৃত্ব জাতীয় প্রতিরক্ষা নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও দাবি করেছে পিটিআই। দলটির মতে, আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর নীতির বিষয়টি সবচেয়ে জোরালোভাবে তুলে ধরেছিলেন ইমরান খান।

এছাড়া তার সরকার আমলেই চীন থেকে অত্যাধুনিক জে ১০সি যুদ্ধবিমান সংগ্রহ করা হয়েছিল বলে উল্লেখ করা হয়। বর্তমানে এসব যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও দাবি করেছে দলটি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...