Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগভ্রাম্যমাণ আদালতের জব্দ পেট্রোল নিয়েই প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগরাত ৯টায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, প্রার্থী তালিকা আসছে?ব্যালন ডি’অর ২০২৬: সেরা ফুটবলার কে, শুরু জোর লড়াইরংপুরে পেট্রল মজুদ করে ব্যবসা, ধরা পড়লেন ব্যবসায়ীদেশের ১১ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারিঈদের পরও বাজারে স্বস্তি নেই, দাম ঊর্ধ্বমুখীযমুনা সেতুতে একদিনে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়বনশ্রীতে ভাড়া বাসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারতেহরানে বিশ্ববিদ্যালয়ে হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগজ্বালানি খাতে নতুন উদ্যোগ, সব পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 30 March, 2026,
3:12 pm

লিংক কপি করা হয়েছে!

জ্বালানি তেল মজুতদারদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা সরকারের

জ্বালানি তেল মজুতদারদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা সরকারের

দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে কিছু অসাধু চক্র আমদানিকৃত তেল সরকার নির্ধারিত দামে বিক্রি না করে গোপনে মজুত করছে। পরে এসব তেল বেশি দামে বিক্রির অভিযোগও পাওয়া যাচ্ছে।

সরকার বলছে, ইতোমধ্যে মাঠ প্রশাসনের মাধ্যমে কয়েকটি অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ অবস্থায় অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে নগদ অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ তথ্য দিতে পারবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসক এই পুরস্কারের অর্থ প্রদান করবেন।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...