SHELL-OK-8.1.34 অবৈধ তেল মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে ২ লাখ লিটারের বেশি উদ্ধার

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 31 March, 2026,
11:14 am

লিংক কপি করা হয়েছে!

অবৈধ তেল মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে ২ লাখ লিটারের বেশি উদ্ধার

অবৈধ তেল মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে ২ লাখ লিটারের বেশি উদ্ধার

সংগৃহীত ছবি

সারাদেশে অবৈধ জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ তেল উদ্ধার ও বিপুলসংখ্যক মামলা দায়ের করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মাসের ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২৬ দিনে দেশের বিভিন্ন স্থানে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া তেলের মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার, অকটেন ২২ হাজার ৫৩৯ লিটার এবং পেট্রোল ৪৬ হাজার ১৪৬ লিটার।

এই সময় অবৈধ মজুত ও অনিয়মের অভিযোগে ১ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযানে ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সরকার নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে।

এছাড়া অবৈধ মজুত ও পাচার সংক্রান্ত তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণার কথাও পুনর্ব্যক্ত করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তদারকি জোরদারে পেট্রোলপাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়ানো এবং প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদারে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...