Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 11 July, 2026,
1:26 pm

লিংক কপি করা হয়েছে!

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তা

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বৈশ্বিক তেল বাজারে নতুন অনিশ্চয়তা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) সতর্ক করে জানিয়েছে, সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বব্যাপী তেল সরবরাহ স্বাভাবিক রাখার প্রচেষ্টা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে আইইএর তথ্য তুলে ধরে আল জাজিরা জানায়, মধ্যপ্রাচ্যে সংঘাত আবারও তীব্র হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

সংস্থাটির সর্বশেষ মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ার কারণে প্রতিদিন প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ কমে গেছে। এর প্রভাব বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

আইইএর পূর্বাভাস অনুযায়ী, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল অব্যাহত থাকলে ২০২৭ সালে বৈশ্বিক তেল সরবরাহে দৈনিক প্রায় ৪৬ লাখ ২০ হাজার ব্যারেল উদ্বৃত্ত থাকতে পারে। তবে পরিস্থিতির অবনতি হলে ২০২৬ সালেই দৈনিক প্রায় ৮ লাখ ৬০ হাজার ব্যারেল ঘাটতির আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পর আন্তর্জাতিক তেলবাজারে স্থিতিশীলতার লক্ষণ দেখা দিয়েছিল। কিন্তু নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সেই ইতিবাচক ধারা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অবস্থা আগামী কয়েক মাসে বৈশ্বিক জ্বালানি বাজারের অন্যতম প্রধান নিয়ামক হয়ে উঠতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...