Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 12 April, 2026,
12:04 pm

লিংক কপি করা হয়েছে!

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, হিজবুল্লাহর রকেট লঞ্চার ধ্বংস

দক্ষিণ লেবাননে রকেট লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের

সংগৃহীত ছবি

দক্ষিণ লেবাননে হামলার জন্য প্রস্তুত একটি রকেট লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি, ইসরায়েলের ভূখণ্ডে হামলার ঠিক আগমুহূর্তে এটি শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

আইডিএফ তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, দক্ষিণ লেবাননের জুয়াইয়া এলাকায় রকেট লঞ্চারটির অবস্থান শনাক্ত করা হয়েছিল। এটি সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ছিল, তবে হামলা চালানোর আগেই সেটি ধ্বংস করা হয়। অভিযান সংক্রান্ত একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা।

এ ঘটনার সময় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক সমঝোতা ও যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করছে কি না তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

বিশেষ করে সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তবে উত্তেজনার মধ্যেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে চলমান পরিস্থিতির সমাধান খোঁজার চেষ্টা করা হবে।

আরও

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...