Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 16 May, 2026,
4:33 pm

লিংক কপি করা হয়েছে!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছ ও নিরপেক্ষ: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছ ও নিরপেক্ষ: চিফ প্রসিকিউটর

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।

শনিবার সকালে সিরাজগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ের হলরুমে সদ্য সনদপ্রাপ্ত আইনজীবীদের এক প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায়ের মধ্য দিয়েই বিচারিক স্বচ্ছতার বিষয়টি স্পষ্ট হয়েছে। সেখানে সবাইকে একই ধরনের সাজা না দিয়ে অভিযুক্তদের অপরাধের ধরন অনুযায়ী পৃথক রায় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়ায় কারও রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না। শুধুমাত্র অভিযোগ, প্রমাণ ও অপরাধের ভিত্তিতেই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে এখন ২২টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া আরও ৩১টি মামলা দ্রুত বিচারের পর্যায়ে আসবে। একই সঙ্গে ৪০৫টি মামলার তদন্ত কাজ চলমান রয়েছে।

সাক্ষীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। দায়িত্ব নেওয়ার পর দেশের সব পুলিশ সুপারকে মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিক সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেলসহ স্থানীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...