Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 20 May, 2026,
4:37 pm

লিংক কপি করা হয়েছে!

হামে শিশুমৃত্যু নিয়ে হাইকোর্টের রুল, তদন্ত কমিশন গঠনের প্রশ্ন

হামে শিশুমৃত্যু নিয়ে হাইকোর্টের রুল, তদন্ত কমিশন গঠনের প্রশ্ন

সংগৃহীত ছবি

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২০ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম গত ১৭ মে এ রিট আবেদন দায়ের করেন।

রিটে হামের টিকা কেনায় অনিয়মের অভিযোগ তদন্তে কমিশন গঠন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

আবেদনে বলা হয়, ইউনিসেফ আগেই হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল। এরপরও শিশুদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

রিট আবেদনকারী পক্ষের দাবি, অন্তর্বর্তী সরকারের সময় টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে স্থানান্তরের চেষ্টা হয়েছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

শুনানিতে রিটকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

এদিকে হাইকোর্টের এ রুলকে ঘিরে জনস্বাস্থ্য খাতে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হামের প্রাদুর্ভাব ও টিকাদান ব্যবস্থাপনা নিয়ে কার্যকর তদন্ত হলে ভবিষ্যতে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যেতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...