Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 1 July, 2026,
5:56 pm

লিংক কপি করা হয়েছে!

এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক, শিক্ষামন্ত্রীর কঠোর নির্দেশ

সংগৃহীত ছবি

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা ঘিরে কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ রাখা হবে না। এজন্য প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার পাশাপাশি কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শিক্ষামন্ত্রীর ভাষ্য, শিক্ষার্থীরা যেন স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যেই কঠোর তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী এবং শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবরা।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন এবং নকলমুক্তভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...