Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 19 April, 2026,
2:08 pm

লিংক কপি করা হয়েছে!

রণক্ষেত্র হরমুজ প্রণালী: যান চলাচল সম্পূর্ণ বন্ধ, গুলির হুঁশিয়ারি আইআরজিসি-র

উত্তর কোরিয়ার নতুন মিসাইল পরীক্ষা ও বৈশ্বিক উত্তেজনা

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন চরমে। যুদ্ধবিরতির পর প্রণালিটি আংশিক খুলে দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের প্রতিবাদে সেটি আবারও সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তেহরান স্পষ্ট জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে তাদের নৌ-অবরোধ তুলে না নেবে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ থাকবে। এর ফলে আগে ঘোষিত ‘নিরাপদ করিডর ও নির্দিষ্ট ফি’র বিনিময়ে জাহাজ চলাচলের সুযোগটিও এখন বাতিল করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ যাতায়াতের চেষ্টা করলে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এ ধরনের অবরোধ দিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে পারবে না। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, প্রণালিটি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তা কোনোভাবেই খুলে দেওয়া হবে না।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...