Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

ঢাকা

প্রকাশিত : 6 May, 2026,
10:29 am

লিংক কপি করা হয়েছে!

হরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

হরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে হঠাৎ করেই ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ৫ মে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতা চুক্তির অগ্রগতি বিবেচনায় এই কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। তিনি ইঙ্গিত দেন, আলোচনা সফল করতে কিছুটা সময় প্রয়োজন, আর সেই কারণেই এই বিরতি।

এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ প্রণালিতে আটকে পড়া তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার লক্ষ্যে নেওয়া উদ্যোগের বিস্তারিত তুলে ধরেছিলেন। সোমবার থেকেই এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়।

সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই তেলের বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার প্রায় ২ দশমিক ৩০ ডলার কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।

তবে সম্ভাব্য চুক্তির অগ্রগতি ঠিক কতদূর কিংবা এই স্থগিতাদেশ কতদিন কার্যকর থাকবে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস।

এদিকে, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা আগেই স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাদের অভিযোগ, ইরান মাইন, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি দিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথে চাপ সৃষ্টি করছে।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি বন্দরকে লক্ষ্য করে অবরোধ আরোপ করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদার করেছে।

সূত্র: রয়টার্স

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...