Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 May, 2026,
1:40 pm

লিংক কপি করা হয়েছে!

হরমুজে আটকে বাংলাদেশি নাবিকরা, দেশে ফেরার আকুতি

রমুজে আটকে বাংলাদেশি নাবিকরা, দেশে ফেরার আকুতি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজে আটকে পড়েছেন ১৫ জন বাংলাদেশি নাবিক। সব মিলিয়ে জাহাজটিতে রয়েছেন ২৫ জন ক্রু সদস্য, যারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে সময় পার করছেন।

নাবিকদের পক্ষ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মোহাম্মদ জাহিদ হোসেন নামে এক মেরিনার জানান, গত কয়েক মাস ধরে ওই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। নিরাপত্তা ঝুঁকি বাড়লেও তাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে।

তিনি জানান, জাহাজে থাকা নাবিকদের মধ্যে ১৫ জন বাংলাদেশি ছাড়াও ফিলিপাইন ও ভারতের নাগরিক রয়েছেন। অনেকের চাকরির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও তারা এখনো জাহাজ ছাড়তে পারছেন না।

এ সমস্যার বড় কারণ হিসেবে উঠে এসেছে ভিসা জটিলতা। সাধারণত দুবাই মেরিনারদের সাইন অন ও সাইন অফের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু বাংলাদেশি নাবিকদের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তারা সেখানে নামতে পারছেন না। একই জাহাজে থাকা অন্য দেশের নাবিকরা সহজেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারলেও বাংলাদেশিরা আটকে আছেন।

নাবিকদের পরিবারগুলোও চরম উদ্বেগে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন জাহিদ হোসেন। তিনি সরকারের প্রতি দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভিসা সমস্যার সমাধান না হলে তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়বে।

এদিকে সংশ্লিষ্ট সংগঠনগুলো নাবিকদের খোঁজখবর রাখছে বলে জানা গেছে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি ও প্রশাসনিক জটিলতার মধ্যে আটকে পড়া এই নাবিকদের দ্রুত দেশে ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...