Skip to main content

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka,Bangladesh

প্রকাশিত : 16 July, 2026,
11:34 am

লিংক কপি করা হয়েছে!

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

মেয়েদের শিক্ষার প্রসারে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে। পাশাপাশি উচ্চশিক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য চালু করা হবে বিশেষ স্কলারশিপ কর্মসূচি।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের নারী শিক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার নেতৃত্বে মেয়েদের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক স্তরে দেওয়া স্টাইপেন্ডের মতো উচ্চশিক্ষাতেও মেধাবী ছাত্রীদের জন্য স্কলারশিপ চালু করা হবে। এছাড়া দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে নতুন স্কুল ড্রেস দেওয়া হবে এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিডডে মিল কর্মসূচি সম্প্রসারণের কাজ চলছে।

শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শুধু শিক্ষিত নয়, মানবিক মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। তিনি শিশুদের প্রতি সহমর্মিতা, মানবিকতা ও পরিবেশ সচেতনতার শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। পাশাপাশি নিজেদের স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং একে অপরকে সহযোগিতা করার পরামর্শ দেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...