Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
সাইরেনের পর বিস্ফোরণ: কুয়েতে মার্কিন দূতাবাস এলাকা ঘিরে উদ্বেগস্ত্রীর ইকরার মৃত্যুর ঘটনায় আলভী-সহ দুজনের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিলড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র ক্ষতিগ্রস্তইসরায়েলে নতুন দফা হামলা, লেবানন-ইরানেও পাল্টাপাল্টি আঘাততেহরানে বড় হামলা: খামেনির অবস্থান চিহ্নিত করে ৩০ বোমা নিক্ষেপঈদে বাড়ি ফেরা: ট্রেনের অগ্রিম টিকিট মিলবে ৩ মার্চ থেকে‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে’ ট্রাম্পের কড়া বার্তাইরান ইস্যুতে একসুরে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য, বাড়ছে যুদ্ধশঙ্কালেবাননের ৫০+ গ্রাম খালি করতে বলল ইসরাইল, বাড়ছে যুদ্ধাশঙ্কাইরানে স্কুল লক্ষ্য করে হামলা? নিহত ১৪৮, তদন্তের আশ্বাস যুক্তরাষ্ট্রেরসাইরেনের পর বিস্ফোরণ: কুয়েতে মার্কিন দূতাবাস এলাকা ঘিরে উদ্বেগস্ত্রীর ইকরার মৃত্যুর ঘটনায় আলভী-সহ দুজনের বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিলড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র ক্ষতিগ্রস্তইসরায়েলে নতুন দফা হামলা, লেবানন-ইরানেও পাল্টাপাল্টি আঘাততেহরানে বড় হামলা: খামেনির অবস্থান চিহ্নিত করে ৩০ বোমা নিক্ষেপঈদে বাড়ি ফেরা: ট্রেনের অগ্রিম টিকিট মিলবে ৩ মার্চ থেকে‘লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে’ ট্রাম্পের কড়া বার্তাইরান ইস্যুতে একসুরে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য, বাড়ছে যুদ্ধশঙ্কালেবাননের ৫০+ গ্রাম খালি করতে বলল ইসরাইল, বাড়ছে যুদ্ধাশঙ্কাইরানে স্কুল লক্ষ্য করে হামলা? নিহত ১৪৮, তদন্তের আশ্বাস যুক্তরাষ্ট্রের

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 February, 2026,
4:37 pm

লিংক কপি করা হয়েছে!

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ, জুলাই সনদ বাতিল চেয়ে রিট

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ, জুলাই সনদ বাতিল চেয়ে রিট

জুলাই জাতীয় সনদকে সংবিধানবিরোধী ও অবৈধ ঘোষণা এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার জনস্বার্থে এ রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে মঙ্গলবার গণভোটের বৈধতা প্রশ্নে আলাদা একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। ওই রিটে ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিলের আবেদন জানানো হয়। সেখানে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

জানা গেছে, বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে ওই রিটের শুনানি হতে পারে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পায়। ঘোষিত ফল অনুযায়ী, ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার হ্যাঁ ভোট দেন। বিপরীতে না ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

জুলাই সনদ ও গণভোট ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...