Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই’-বগুড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীআন্দোলনের মধ্যেই ১০ বোর্ডে এইচএসসি পরীক্ষা, বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে লংমার্চবিশ্বকাপ ফাইনালের রাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেবচট্টগ্রাম বোর্ডে তিন বিষয়ের পরীক্ষা আবার হবে, জানালেন শিক্ষামন্ত্রীআজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতগুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০; হাসপাতালে ভর্তি ৯আগুন লড়াইয়ে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড, ফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি দুই পরাশক্তি

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 19 May, 2026,
5:14 pm

লিংক কপি করা হয়েছে!

ঘুস-তদবিরের বাংলাদেশ নয়, মেধার রাষ্ট্র গড়তে চাই: হাসনাত

ঘুস-তদবিরের বাংলাদেশ নয়, মেধার রাষ্ট্র গড়তে চাই: হাসনাত

সংগৃহীত ছবি

দুর্নীতি, ঘুস ও তদবিরনির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে মেধাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (১৮ মে) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এমন একটি রাষ্ট্র গঠন করতে হবে যেখানে চাকরি বা সুযোগ পেতে কাউকে ঘুস দিতে হবে না কিংবা প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। তরুণদের ন্যায্য সুযোগ নিশ্চিত করতে না পারলে দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি অভিযোগ করেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যের কারণে বহু মেধাবী তরুণ আজ পিছিয়ে পড়ছে। কর্মসংস্থানের অভাবে অনেক তরুণ হতাশায় ভুগছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, বাস্তবভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে, যাতে দেশের তরুণরা নিজেদের দক্ষতা অনুযায়ী কাজ পায়। প্রয়োজনে বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের পথ সহজ করার কথাও উল্লেখ করেন তিনি।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের জায়গায় আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তরুণদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। নতুন প্রজন্ম মানবিকতা, সততা ও জবাবদিহিতার রাজনীতি দেখতে চায়।”

তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা একটি বৈষম্যহীন ও সম্ভাবনাময় রাষ্ট্র।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...