Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 4 July, 2026,
11:46 am

লিংক কপি করা হয়েছে!

‘জাল যার, জল তার’ নীতি বাস্তবায়নের ঘোষণা

‘জাল যার, জল তার’ নীতি বাস্তবায়নের ঘোষণা

সংগৃহীত ছবি

হাওরের জলাশয়ে মধ্যস্বত্বভোগী ও অমৎস্যজীবী প্রভাবশালীদের দখলদারিত্ব আর চলবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘জাল যার, জল তার’ নীতি বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করতে হাওরের জলমহাল ইজারামুক্ত করা হবে।

শুক্রবার (৪ জুলাই) নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে ইজারা ব্যবস্থার কারণে প্রভাবশালীরা হাওরের জলাশয় নিয়ন্ত্রণ করে সাধারণ জেলেদের মাছ ধরতে বাধা দিয়েছে। সরকার সেই দখলদারিত্বের অবসান ঘটিয়ে প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয় নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় নদী ও খাল খনন কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, এ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা বোরো ধান ও মাছ। দেশীয় মাছের উৎপাদন বাড়াতে পাঁচটি স্থানে প্রায় ১৬ মেট্রিক টন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। তিনি পোনাগুলো বড় হওয়ার সুযোগ দিতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...