Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 19 April, 2026,
12:46 pm

লিংক কপি করা হয়েছে!

হামজার সাথে ‘অপ্রীতিকর’ আচরণ: ফুটবল অঙ্গনে নিন্দার ঝড়

বর্ণবাদের শিকার হামজা চৌধুরী প্রতিবাদ করায় উল্টো শাস্তি

সংগৃহীত ছবি

ইংলিশ লিগে বর্ণবাদের শিকার হয়েছেন বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। লেস্টার সিটির এই তারকা ফুটবলার মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে সরাসরি বর্ণবাদী আক্রমণের শিকার হন। তবে চরম বিস্ময়কর বিষয় হলো, এই অপমানের প্রতিবাদ করায় উল্টো হামজাকেই হলুদ কার্ড দেখিয়েছেন ম্যাচ রেফারি।

শনিবার বিকেলে পোর্টসমাউথের বিপক্ষে অবনমন বাঁচানোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল হামজার দল লেস্টার সিটি। চোট কাটিয়ে এই ম্যাচেই দলের শুরুর একাদশে ফিরেছিলেন তিনি। ম্যাচের ৭১ মিনিটে যখন হামজাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে মাঠে নামানো হচ্ছিল, ঠিক তখনই সাইডলাইনের কাছে স্বাগতিক সমর্থকদের কাছ থেকে কুরুচিপূর্ণ মন্তব্য ভেসে আসে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি এক্সপ্রেস’ জানিয়েছে, বর্ণবাদী গালি শুনে স্থির থাকতে পারেননি হামজা। তিনি দর্শকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করার পরিবর্তে রেফারি দর্শকদের আচরণ উপেক্ষা করে উল্টো হামজাকে হলুদ কার্ড দেখান। রেফারির এমন পক্ষপাতমূলক আচরণে ক্ষোভে ফেটে পড়েন হামজা এবং ডাগআউটে ফেরার পথে নিজের বিরক্তি প্রকাশ করেন। শেষ পর্যন্ত ম্যাচটিতে লেস্টার সিটি ১-০ গোলে পরাজিত হয়, যা তাদের রেলিগেশনের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...