অবশেষে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেন তিনি।
প্রথমে গত পরশু ভিয়েতনামে আসার কথা থাকলেও ক্লাব লেস্টার সিটির ম্যাচ থাকায় নির্ধারিত সময়ে আসতে পারেননি হামজা। পরে ইংল্যান্ড থেকে তুর্কিশ এয়ারলাইনসে রওনা হয়ে ভিয়েতনাম সময় বিকাল চারটায় পৌঁছান তিনি।
জাতীয় দলের ম্যানেজার আমের খান বিমানবন্দর থেকে তাকে রিসিভ করেন। ইমিগ্রেশনসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রায় আধা ঘণ্টার বেশি সময় লাগে।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ২৭ মার্চ সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে জামাল ভূঁইয়ারা। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে দল ঢাকায় ফিরবে, তবে হামজা চৌধুরী সেখান থেকে সরাসরি ইংল্যান্ডে ফিরে যাবেন।
এখনো কোনো মতামত নেই।