Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 5 April, 2026,
11:54 am

লিংক কপি করা হয়েছে!

শিশুদের সুরক্ষায় বড় উদ্যোগ, ৩ মে থেকে হামের টিকা

শিশুদের সুরক্ষায় বড় উদ্যোগ, ৩ মে থেকে হামের টিকা

সংগৃহীত ছবি

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

রবিবার ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম ধাপে আগামী রবিবার থেকেই উচ্চ ঝুঁকিতে থাকা কিছু এলাকায় টিকাদান শুরু করা হবে। এর মধ্যে রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল জেলা।

তিনি জানান, এসব এলাকায় কার্যক্রম শুরুর পর ধাপে ধাপে দেশের অন্যান্য জেলা ও উপজেলাতেও টিকা দেওয়া হবে। ৩ মে থেকে বাকি অঞ্চলগুলোতে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে হামের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অবহেলা করার সুযোগ নেই। শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনতে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, কোনো শিশুই যেন এই ঝুঁকির বাইরে না থাকে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...