Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 April, 2026,
3:14 pm

লিংক কপি করা হয়েছে!

হজে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

সংগৃহীত ছবি

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে চারজন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিন। সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার (২৬ এপ্রিল) পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত সবাই পুরুষ হজযাত্রী

সোমবার (২৭ এপ্রিল) হজ বুলেটিন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বুলেটিনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৫ হাজার ৭৬৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন।

ফ্লাইট পরিচালনার তথ্য অনুযায়ী, মোট ৮৯টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

এ পর্যন্ত বাংলাদেশ বিমানে ১৫ হাজার ৭৫৮ জন, সৌদি এয়ারলাইন্সে ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাসে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

চলতি বছর হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...