Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 18 April, 2026,
10:13 am

লিংক কপি করা হয়েছে!

হজযাত্রীদের জন্য সুখবর, খরচ কমানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

হজযাত্রীদের জন্য সুখবর, খরচ কমানোর প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

হজযাত্রীদের জন্য স্বস্তির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর পাশাপাশি সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে তিনি আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত হজযাত্রীদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর সরকার সীমিত সময়ের মধ্যেই হজ ব্যবস্থাপনায় উন্নয়ন আনার চেষ্টা করেছে। ইতোমধ্যে খরচ কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী বছর আরও কম ব্যয়ে হজ পালনের সুযোগ তৈরি করা হবে।

তিনি হজযাত্রীদের উদ্দেশে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্যও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর হজযাত্রীদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী ভিভিআইপি লাউঞ্জ হয়ে তার বাসভবনের উদ্দেশ্যে রওনা হন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...