SHELL-OK-8.1.34 হাইতিতে ভয়াবহ গ্যাং হামলা, নিহত ৭০ ছাড়াল

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 31 March, 2026,
12:35 pm

লিংক কপি করা হয়েছে!

হাইতিতে ভয়াবহ গ্যাং হামলা, নিহত ৭০ ছাড়াল

হাইতিতে ভয়াবহ গ্যাং হামলা, নিহত ৭০ ছাড়াল

সংগৃহীত ছবি

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে আবারও ভয়াবহ গ্যাং সহিংসতার ঘটনা ঘটেছে। দেশটির আর্টিবোনি অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

স্থানীয় সূত্র বলছে, রোববার ভোরে জঁ-দেনি এলাকার আশপাশের গ্রামগুলোতে হামলা শুরু করে সশস্ত্র গ্যাং সদস্যরা। টানা প্রায় একদিন ধরে চলা এ হামলায় বহু বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আতঙ্কে হাজারো মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যায়।

মানবাধিকার সংগঠন ডিফঁসার প্লাসের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। তাদের দাবি, অন্তত ৭০ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, পুলিশের প্রাথমিক হিসাবে নিহতের সংখ্যা অনেক কম বলা হয়েছিল।

এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৬ হাজার মানুষ। এর আগে কাছাকাছি এলাকায় গ্যাং সহিংসতার কারণে কয়েকদিনের মধ্যে হাজারো মানুষ ঘরছাড়া হয়েছিল বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছিল।

হাইতির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দেশের গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল হওয়ায় আর্টিবোনিতে সহিংসতা বাড়লে খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

এদিকে, জাতিসংঘ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন, সময়মতো নিরাপত্তা বাহিনীর কার্যকর পদক্ষেপ না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...