Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 23 June, 2026,
10:37 am

লিংক কপি করা হয়েছে!

হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে

সংগৃহীত ছবি

আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। এই জয়ের মাধ্যমে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। প্রথমার্ধের শেষদিকে ৪৩ মিনিটে পেদেরসেনের গোলে এগিয়ে যায় তারা। সেই লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে নরওয়ে। ম্যাচের ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। তবে বেশিক্ষণ সেই স্বস্তি ধরে রাখতে পারেনি দলটি। কয়েক মিনিট পরই ইসমাইলা সার গোল করে সেনেগালকে ম্যাচে ফেরান।

তবে নরওয়ের হয়ে শেষ কথা বলেন হালান্ডই। বের্গের নিখুঁত ক্রস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তার এই গোলে আবারও দুই গোলের ব্যবধান তৈরি হয় এবং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় নরওয়ের হাতে।

যোগ করা সময়ে আবারও গোল করে সেনেগালের আশা জাগান ইসমাইলা সার। ব্যবধান ৩-২ হলেও শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি আফ্রিকার দলটি।

ম্যাচে সেনেগালের গোলরক্ষক এদুয়ার মেন্ডি কয়েকটি দারুণ সেভ করলেও হালান্ডকে পুরোপুরি থামানো সম্ভব হয়নি। প্রথমার্ধে তার একটি শক্তিশালী শট ফিরিয়ে দিয়ে প্রশংসা কুড়ালেও পরবর্তীতে দুইবার বল জালে যেতে দেখেছেন তিনি।

আগের ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়েছিল নরওয়ে। ফলে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ আই থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে দলটি। অন্যদিকে টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে গেল সেনেগালের জন্য।

বিশ্বকাপে ফিরে এসে শুধু অংশগ্রহণেই সন্তুষ্ট নয় নরওয়ে। হালান্ডকে সামনে রেখে এবার বড় স্বপ্ন দেখছে ইউরোপের দলটি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...