Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 15 June, 2026,
10:18 am

লিংক কপি করা হয়েছে!

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, নতুন নির্দেশনা সরকারের

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, নতুন নির্দেশনা সরকারের

সংগৃহীত ছবি

দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় নজরদারি ও নিরাপত্তা বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে জিপিএস ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যাত্রীবাহী ও গণপরিবহন হিসেবে পরিচালিত যানবাহনে জিপিএস ডিভাইস স্থাপন এবং তা সবসময় সচল রাখতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, সড়কে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ, নিরাপত্তা জোরদার এবং পরিবহন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জিপিএস ডিভাইস সংযুক্ত না থাকলে কোনো যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান বা ফিটনেস সনদ নবায়নের আবেদন গ্রহণ করা হবে না। একই সঙ্গে ডিভাইসটি কার্যকর অবস্থায় রয়েছে কি না, তাও যাচাই করা হবে।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর সংশ্লিষ্ট বিধান অনুসারেই এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

জিপিএস ডিভাইসের কারিগরি মান, সংযুক্তির পদ্ধতি এবং অন্যান্য নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া বিআরটিএর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ ব্যবস্থা চালু হলে যানবাহনের অবস্থান পর্যবেক্ষণ, রুট ব্যবস্থাপনা এবং দুর্ঘটনা-পরবর্তী তদন্ত কার্যক্রম আরও সহজ হবে। পাশাপাশি সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...