Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka. Bangladesh

প্রকাশিত : 5 May, 2026,
4:44 pm

লিংক কপি করা হয়েছে!

সরকারি ব্যয় কমাতে কড়াকড়ি, বিদেশ ভ্রমণে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

সরকারি ব্যয় কমাতে কড়াকড়ি, বিদেশ ভ্রমণে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

সংগৃহীত ছবি

সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আনতে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিদেশ সফরে বিজনেস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই নির্দেশনার আওতায় পড়বেন।

এর আগে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট সুযোগ-সুবিধা ছিল, যেখানে বিজনেস ক্লাসে ভ্রমণের সুযোগ অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই বিধানে পরিবর্তন এনে ব্যয় কমানোর লক্ষ্যে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি ব্যয় সংকোচন এবং আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...