Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Bangladesh

প্রকাশিত : 15 April, 2026,
2:43 pm

লিংক কপি করা হয়েছে!

সরকারি খাতে চাকরির বড় সুযোগ, নিয়োগ আসছে ৫ লাখ

সরকারি খাতে চাকরির বড় সুযোগ, নিয়োগ আসছে ৫ লাখ

সংগৃহীত ছবি

দেশে কর্মসংস্থান বাড়াতে সরকার বড় ধরনের নিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সরকারি খাতে মোট পাঁচ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণের প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে।

তিনি আরও জানান, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরগুলোতেই কয়েক হাজার পদে নিয়োগ কার্যক্রম চলছে।

এছাড়া দেশের বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামো খাতে পরিকল্পনা বাস্তবায়নে একাধিক কমিটি কাজ করছে। এর মধ্যে শহর ও গ্রাম পর্যায়ে খেলার মাঠ উন্নয়ন, আইটি পার্ক ও সফটওয়্যার সেন্টার পরিচালনা, এবং আন্তর্জাতিক সেবা সহজীকরণের উদ্যোগ রয়েছে।

প্রধানমন্ত্রী জানান, ক্রীড়া খাতে পেশাদার ক্রীড়াবিদদের জন্য ভাতা চালু করা হয়েছে এবং প্রাথমিকভাবে শতাধিক ক্রীড়াবিদ ইতোমধ্যে এই সুবিধার আওতায় এসেছে।

শিক্ষা ও বৈদেশিক কর্মসংস্থান খাতেও বিভিন্ন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার জন্য ঋণ সুবিধা আরও সহজ করা হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...