Skip to main content

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka,Bangladesh

প্রকাশিত : 16 July, 2026,
2:52 pm

লিংক কপি করা হয়েছে!

জুলাই সনদ বাস্তবায়নে কাজ করবে সরকার: আহমেদ আযম খান

জুলাই সনদ বাস্তবায়নে কাজ করবে সরকার: আহমেদ আযম খান

সংগৃহীত ছবি

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুর নগরীর ছত্রিশ জুলাই চত্বরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মধ্য দিয়েই জুলাই আন্দোলন সফল হয়েছিল এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পথ তৈরি হয়। তাদের অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই সরকার জুলাইয়ের চেতনা ধারণ করে এগিয়ে যেতে চায়। শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

আহমেদ আযম খান বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে প্রেরণা হিসেবে কাজ করবে এবং সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে সরকার উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, জুলাই দেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের প্রতীক। আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ আন্দোলনে আত্মত্যাগকারী অসংখ্য মানুষের ত্যাগের মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...