টানা কয়েক দিনের বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে সোনার দামে কিছুটা পুনরুদ্ধারের আভাস মিলেছে। তবে সামগ্রিকভাবে বাজার এখনো চাপের মধ্যেই রয়েছে।
মঙ্গলবারের লেনদেনে শুরুতে সোনার দামে বড় পতন দেখা গেলেও শেষভাগে তা কিছুটা ঘুরে দাঁড়ায়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, এক পর্যায়ে স্পট গোল্ডের দাম কমে প্রতি আউন্স ৪,০৯৭.৯৯ ডলারে নেমে আসে, যা গত নভেম্বরের পর সর্বনিম্ন। পরে দর বেড়ে ৪,৪২১.৪৯ ডলার প্রতি আউন্সে অবস্থান করে।
এর আগে টানা কয়েক দিন ধরে সোনার বাজারে বড় ধরনের সংশোধন দেখা গেছে। ১৮ মার্চ দাম ছিল ৪,৮৬০.২১ ডলার, ১৯ মার্চ কমে দাঁড়ায় ৪,৬১২.২১ ডলারে এবং ২০ মার্চ তা আরও নেমে আসে ৪,৫৬৩.৬৪ ডলারে।
আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত ১৯ মার্চ একদিনে দুই দফায় সোনার দাম কমায়।
বর্তমানে দেশের বাজারে,
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৪৬,৯২৭ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২,৩৫,৬৭১ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০২,০২০ টাকা
মঙ্গলবার দেশের বাজারে এই দরই বহাল ছিল।
এখনো কোনো মতামত নেই।