দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের পর কমানো সোনার দামেই আজ শনিবার (১৮ জুলাই) লেনদেন হচ্ছে মূল্যবান এই ধাতু।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দেয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।
তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া মজুরি, ভ্যাট ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।