Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 21 June, 2026,
12:17 pm

লিংক কপি করা হয়েছে!

আবার কমল স্বর্ণের দাম, আজ ২২ ক্যারেটের ভরি কত জানেন?

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। টানা দুই দফা মূল্য সমন্বয়ের পর নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।

বাজুসের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে এবং রোববারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে নিয়মিতভাবে স্বর্ণের দাম সমন্বয় করা হচ্ছে।

চলতি বছরে স্বর্ণের দামে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৭৮ বার মূল্য সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে, ৩৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সংক্রান্ত সমন্বয় করা হয়েছে।

স্বর্ণ ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের পরিবর্তনের ওপর নির্ভর করেই ভবিষ্যতে আবারও মূল্য সমন্বয়ের সম্ভাবনা রয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...