Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 19 April, 2026,
11:16 am

লিংক কপি করা হয়েছে!

আজকের সোনার দাম, ভরিতে কত দামে বিক্রি হচ্ছে

আজকের সোনার দাম, ভরিতে কত দামে বিক্রি হচ্ছে

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও দেশের বাজারে সোনার দামে আপাতত কোনো পরিবর্তন হয়নি। আজ রোববার আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, সর্বশেষ গত সপ্তাহে সোনার দাম বাড়ানো হলেও এরপর থেকে তা অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের সোনা ভরিতে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকায় বিক্রি হচ্ছে।

সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার প্রভাবেই সর্বশেষ এই মূল্য সমন্বয় করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত বহুবার সোনার দামে পরিবর্তন আনা হয়েছে, যা বাজারের অস্থিরতার ইঙ্গিত দেয়।

এদিকে সোনার সঙ্গে তাল মিলিয়ে রুপার দামও আগেই বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের রুপা ভরিতে বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতির ওপর নির্ভর করেই সামনে সোনা ও রুপার দামে আবারও পরিবর্তন আসতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...