Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 6 April, 2026,
10:23 am

লিংক কপি করা হয়েছে!

স্বর্ণ কিনবেন ৬ এপ্রিলের আপডেটেড রেট জানুন

স্বর্ণ কিনবেন ৬ এপ্রিলের আপডেটেড রেট জানুন

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে দেশের বাজারে বাড়তি দামে স্থির রয়েছে স্বর্ণ। সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী আজও অপরিবর্তিত রয়েছে স্বর্ণের মূল্য।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, গত ১ এপ্রিল ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়। এরপর থেকে সেই দামই কার্যকর রয়েছে।

বর্তমানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়। এর আগে এই দাম ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

এছাড়া নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটির মতে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকলে স্বর্ণের দামে এই ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুদিন আরও থাকতে পারে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...