Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 11 April, 2026,
10:30 am

লিংক কপি করা হয়েছে!

১১ এপ্রিল স্বর্ণের নতুন দাম, ২২ ক্যারেট ভরি কত

১১ এপ্রিল স্বর্ণের নতুন দাম, ২২ ক্যারেট ভরি কত

সংগৃহীত ছবি

দেশের বাজারে সাম্প্রতিক মূল্য সমন্বয়ের পর স্বর্ণের দাম কিছুটা কমে স্থিতিশীল অবস্থায় রয়েছে। সর্বশেষ নির্ধারিত দরে আজও স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায় বিক্রি হচ্ছে। এই দাম গত ৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একই থাকবে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের মূল্য কমে যাওয়ার প্রভাবেই নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।

বর্তমান তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা।

এর আগে টানা দুই দফা দাম বাড়ার পর এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়, যা বাজারে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।

তবে স্বর্ণ কেনার সময় নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যোগ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদা-জোগানের প্রভাবে স্বর্ণের দামে এমন ওঠানামা দেখা যাচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...