SHELL-OK-8.1.34 ৩৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, বিমানের টয়লেটে অভিনব লুকানোর কৌশল

Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
মাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তামাঝসমুদ্রে আতঙ্ক: প্রমোদতরি থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছেকেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধারমেয়ের জীবন বাঁচাতে সরকারের সহায়তা চাইলেন কায়সার হামিদভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদে টেলিগ্রাম চক্রধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যাপ্রকাশ্যে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণধোলাই খেলো স্বামীযুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফিরলগাজীপুরে ৫ হত্যা: মানবিক উদ্যোগে পাশে দাঁড়াল জেলা প্রশাসনরাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা আবহাওয়া অফিসের সতর্কবার্তা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 29 March, 2026,
12:39 pm

লিংক কপি করা হয়েছে!

৩৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, বিমানের টয়লেটে অভিনব লুকানোর কৌশল

৩৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, বিমানের টয়লেটে অভিনব লুকানোর কৌশল

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কার্গো কমপার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল এসব স্বর্ণ।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর থেকেই নজরদারিতে রাখা হয়। পরে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে তল্লাশি চালান।

তল্লাশির এক পর্যায়ে কার্গো কমপার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৩টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৭ কেজি ৯০১ গ্রাম।

সংশ্লিষ্টদের হিসাবে, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ পরে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

বিমানবন্দর থানায় এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...